বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭


ইস*রায়েলে*র হামলায়ে গা*জায় নিহত ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়া এ হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম থাকা পরেও শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করছে। শিবিরের সরু গলিপথ উদ্ধার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলেছে।

অন্যদিকে, ইসরায়েলের এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিশ্বের নীরবতাকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসরায়েলি হামলার কিছু ছবি প্রকাশ করে তিনি বলেন, এগুলো হলো ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।

২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ