শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার অস্বাভাবিকভাবে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছে। দেশের সকল জিনিসেরে দাম এখন আকাশ ছোঁয়া। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে নতুন করে ডিজেল, পেট্রলের, অক্টেনের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ৩৪ থেকে ৪৬ টাকা। জ্বালানী তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয়েছে। পণ্য পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। নতুনকরে সবকিছুর দামই বাড়বে। এভাবে জনগনের উপর জুলুম চলতে পারে না। অবিলম্বে জ্বালানী তেলে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

রোববার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ‘জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. রিফাত মালিকের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মূফতি আজীজুল হক, মূফতি আবদুল গণি, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি আহসান আহমদ খান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর সড়ক ঘুরে বিজয়নগর পানির ট্যাকিংর সামনে এসে শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ