শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আদর্শ নারীর প্রতীক ‘সীরাতে আয়েশা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। খাদিজা ইসলাম ।।

বইয়ের নামঃসীরাতে আয়েশা
লেখকঃসাইয়েদ সুলাইমান নদভী রহ.
অনূদিতঃ?মাওলানা শফিকুল ইসলাম
সম্পাদিতঃ মাওলানা মাসুদুর রহমান
প্রকাশনীর রাহনুমা
শুভেচ্ছা মূল্যঃ৫৬০
পৃষ্ঠাঃ৫১২

সীরাতে আয়েশা বইটি একজন আদর্শ নারীর প্রতীক।

সাইয়েদ সুলাইমান নদভী রহঃ উর্দু ভাষার অনন্য সৃষ্টি সীরাতে আয়েশা বইটি। সীরাতে আয়েশাই মুসলিম নারীদের খেদমতে দীনের ক্ষেত্রে তাঁদের ব্যাপক অবদান ও কীর্তি উর্দুভাষীদের কাছে তুলে ধরার প্রয়াস দেখিয়েছেন। মুসলিম মা বোনদের মন থেকে ইসলামী শিক্ষা -দীক্ষা নেই। কোনো মুসলিম মহীয়সীর পূর্ণাঙ্গ জীবনাদর্শ তাদের সামনে নেই। তাই লেখক এমন এক মহীয়সীর জীবনাদর্শ, যিনি ছিলেন মহান বীর আদর্শ জীবনের আদর্শসঙ্গিনী;যিনি নবীজির একান্ত আন্তরিক সাহচর্যে ধন্য হয়েছেন নয় বছর। যাঁর পথনির্দেশের আলোকবর্তিকা স্বর্ণযুগের রমণীকুলকে আলো দিয়েছে প্রায় চল্লিশ বছর উনাকে পাঠকের সামনে তুলে ধরেছেন বইটিতে।

একজন মুসলিম নারীর জন্য সীরাতে আয়েশা রাযি -তে রয়েছে জীবনের সার্বিক দিক- নির্দেশনা। জীবনের পরিবর্তন, উত্থান- পতন,উন্নতি-অবনতি,শোক-সুখ,বিবাহ-বিরহ,পিত্রালয় -শশ্বুরালয়,স্বামী-সতিন, বৈধব্য, অপত্যহীনতা, পরবাস, পরবাস, রান্নাবান্না, সন্তানপালনসহ, সাংসারিক জীবনের আবেগ-অনুভূতি, অভিমাণ-ভালোবাসা যত্ন সর্বোপরি আদর্শ উজ্জ্বল এক চিত্র আয়েশা রাঃ এর জীবনচরিত। মহানবী সাঃ উনার সোহবত থেকে থেকে দ্বীন শেখা। বিশুদ্ধ হাদিস চর্চা, দ্বীনের খেদমত, মুসলিম উম্মাদের এক অনুসরণীয় ব্যক্তিত্ব সীরাতে আয়েশা।জ্ঞান -গুণ, ধর্মকর্ম ও চরিত্রমাধুরীর অনুপ মতা তো বলাই বাহুল্য্য। প্রকৃত প্রস্তাবে,তাঁর পবিত্র জীবনচরিত হলো সেই স্বচ্ছ আয়না,যাতে ফুটে ওঠে একজন মুসলিম নারীর প্রকৃত জীবনের আলেখ্য। লেখক সাইয়েদ সুলাইমান নদভী রহ নবী পরিবারের এক মহীয়সী নারীর পবিত্র জীবনধারার সমষ্টি, সাংসারিক জীবনের চিত্র আমাদের মুসলিম পরিবারের নারীদের সামনে তুলে ধরেছেন। সেইসাথে উনার খেদমত, নারীদের প্রতি আয়েশা রাঃ নসীহাহ বইটিতে স্থান পেয়েছে। শুধু তাই নয় বিশুদ্ধ হাদিস,নারীদের নিয়ে মজলিশের চিত্র ও বইটিতে লক্ষণীয়। এক কথায় আয়েশা রাঃ মাধ্যমে লেখক আমাদের সামনে আদর্শের প্রতীক হিসেবে উন্মোচন করেছেন সীরাতে আয়েশা তে।

সীরাতে আয়েশা বইটির কিছু প্রিয় বাক্য-
১.নিকৃষ্ট তো সেই, যার ব্যবহারে মানুষ দূরে সরে যায়।
২.আমার চোখদুটো ঘুমায়;কিন্তু আমার হ্রদয় ঘুমায় না।
৩.হায় হায় আমার স্ত্রীর কি হবে?
৪.কষ্ট যত সওয়াব তত।
৫.প্রিয়তমের সব কিছুই প্রিয় লাগে।

লেখক সাইয়েদ সুলাইমান নদভী রহ. সীরাতে আয়েশা বইটি তাঁর অসাধারণ প্রতিভার স্বাক্ষর। আমাদের নারীকুলের জন্য পূর্ণাঙ্গ আদর্শ সীরাতে আয়েশা বইটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ