শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নে ব্যয় ৩০ কোটি টাকা: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরের মার্চের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ৩০ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর সায়েদাবাদ কেন্দ্রীয় মোটর গ্যারেজ ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনাল অনেক আগে নির্মাণ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। জলাবদ্ধতাসহ অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এটি আধুনিক করতে কার্যক্রম হাতে নিয়েছি। এতে ৩০ কোটি টাকার বেশি ব্যয় হবে।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা দুটি আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। একটি কাঁচপুরে ও আরেকটি কেরানীগঞ্জে। একটির জায়গা অধিগ্রহণ করা হয়েছে। আমরা সেটির হস্তান্তর চেয়েছি। আরেকটি জমির অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো শেষ করতে ৩-৪ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে এখানে বাসগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সে জন্য এর আধুনিকায়ন করা হচ্ছে।

এ সময় তাপস আরও বলেন, বাস রুট কার্যক্রম রেশনিংয়ের কার্যক্রম শুরু করেছি। ঘাটারচর থেকে কাঁচপুরে একটির যাত্রাপথ শুরু হয়েছে, আরও দুটির কার্যক্রম আগামী পহেলা সেপ্টেম্বর উদ্বোধন করব। এসব কার্যক্রম বেগবান করার জন্য সায়েদাবাদ বাস টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ