আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অকল্পনীয়ভাবে পেট্রোল, ডিজেল, অকটেনসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। জিনিসপত্রের দামও বেড়েই চলছে। মানুষের কষ্টের সীমা নেই। মানুষকে বাঁচতে দিন। দু বেলা ভাত খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করুন। না হয় দেশের পরিস্থিতি ভালো থাকবে না।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দুর্নীতি বন্ধ হলেই দেশের মানুষ ও রাষ্ট্রের লাভ হবে। দুর্নীতিবাজদের কারণে সমাজ ও রাষ্ট্র মহাবিপর্যয়ের পথে। সারাদেশে অধিকহারে লোডশেডিং এ মানুষ অনেক কষ্টে আছে। সরকারি অফিস আদালতে এখনও যে পরিমান বিদ্যুৎ অপচয় ও বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে এতো লোডশেডিং করতে হবে না।
তিনি আরও বলেন, খেলাফত শাসন ব্যবস্থা না থাকায় মানুষ তাদের কোনো অধিকার ভোগ করতে পারছে না। সুতরাং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের জান ও মাল দিয়ে অংশ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দ্বীর্ঘ ১৫ মাস যাবত সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামা কারাগারে বন্দী। মামুনুল হকসহ কয়েকজন খুবই অসুস্থ হয়ে পড়েছে। অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিরোধী দল ও মতের কোনো কর্মসূচি দিলে নানা ভাবে হয়রানি করা হচ্ছে এমনকি শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়। মানুষকে কথা বলার সুযোগ দিন। বাধা দিয়ে মানুষের কন্ঠকে স্তবদ্ধ করা যাবে না।
তিনি আজ পুরানা পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
শূরায় মাওলানা মামুনুল হক সহ ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তির দাবীতে দেশব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেন এবং আমীরে মজলিস গণ স্বাক্ষর কর্মসূচির উদ্ভোধন করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজà