শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চা শ্রমিকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই চা শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্যে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আন্দোলনরত চা শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা চরম অবজ্ঞা ও অবহেলার শিকার। অনেকদিন আগে চা শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর দাবি করে আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এভাবেই বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির এ সময়ে শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, দৈনিক কমপক্ষে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য উর্ধ্বগতির সময়ে দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকার দাবি বেশি নয়। অবিলম্বে চা শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করতে হবে এবং সেইসাথে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে চা শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ