শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সব ক্ষেত্রে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ও শিক্ষা উপকরণের দাম আকাশচুম্বী।

মানুষের স্বাভাবিক জীবন যাপন পরিচালনা কঠিন থেকে কঠিন হয়ে পড়েছে। মানুষ মহাচিন্তায় আছে কিভাবে তার আগামী দিনের সময়গুলো অতিবাহিত হবে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন।

জিনিসপত্রের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। মানুষকে বাঁচতে দিন। মানুষের দূর্বিষহ জীবন যাপন অবস্থায় সরকারের অনেক মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে। এ ধরণের কোনো লোক দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা উচিৎ নয়।

তিনি সংগঠনের কারাবন্দি মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল রাতে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান্ আলী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, মাওলানা হাসান জুনাঈদ, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি হাবীবুর রহমান, মাওলানা আবুল কাসেম, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুদর রহীম সাঈদ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ