শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

এরশাদ ট্রাস্টের সদস্য হলেন সাদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।

ট্রাস্টের প্যাডে মামুনুর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ এর সম্মানিত সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটি আজ ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদ নিজের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি এই ট্রাস্টের নামে উইল করে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ