শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

মিয়ানমারের আচরণ দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষ তাদের আভ্যন্তরিন বিষয় হলেও এ সংঘর্ষের জের বাংলাদেশে এসে পড়ায় আমরা উদ্বিগ্ন। মানুষ হতাহত হচ্ছে।

সীমান্তবাসী আতংকে দিন কাটাচ্ছে। মিয়ানমারের ঔদ্ধত্য দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বেপরোয়া তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টার সেলের আঘাতে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই মানা যায় না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জাতিসংঘসহ আর্ন্তজাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরও বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও মিয়ানমারের সীমান্তে অপতৎপরতা এখনো বন্ধ হয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকের প্রাণ হারাতে হবে। সীমান্তে বাংলাদেশী নাগরিকরা চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করবে তা মানা যায় না। এ বিষয়ে সরকারকে আরো কঠোর ভূমিকা নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ