শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে রুখে দিতে পারবে না: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে রুখে দিতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন,বর্তমান সরকারের সময়ে দেশ উন্নয়নের মহাসড়কে চলছে, এ উন্নয়ন আরও এগিয়ে নিতে হবে

তিনি বলেন, তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিরোধী দল একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে সাংঘর্ষিক এবং দেশকে অনিশ্চয়তার মুখে ফেলে দিতে চাইছে। আমি শুধু এটুকুই বলবো আজকে বাংলাদেশ উন্নয়নের জন্য সারা পৃথিবীতে প্রশংসিত। কোনো ষড়যন্ত্র এ উন্নয়নকে রুখে দিতে পারবে না।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, একটা সময় দেশে মঙ্গা ছিল। কিন্তু এখন আর কোথাও মঙ্গা নেই, খাদ্যের অভাব নেই। আমরা প্রযুক্তির ব্যবহার করে সব সমস্যা দূর করেছি। দেশের শিল্প কারখানা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামগত উন্নয়ন হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। একটু টাকার মালিক হলেই মানুষ জায়গা কিনে বাড়ি করছে। এ যে জমি কমে যাচ্ছে এতে তো আমাদের খাদ্যের উৎপাদন কমছে। আর এ জায়গাটিতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারলে উৎপাদন ব্যয় কমানো সম্ভব। আধুনিক প্রযুক্তি দিয়ে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করেই আমাদের মান সম্পন্ন পণ্য বাজারে আনতে হবে। তবেই আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ