শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃষ্টির পানি জমে থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যানজট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের দিকে রওনা হওয়া যাত্রীরা।

এদিকে গাজীপুরের বোর্ডবাজার, চেরাগআলী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচলে ধীরগতি রয়েছে।

যাত্রীরা বলছেন, শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে রয়েছে। এ ছাড়া সড়কে খানাখন্দক থাকায় এবং বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। টঙ্গী স্টেশন রোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। লোকজন হেঁটে গন্তব্যে যাচ্ছেন। টঙ্গীর মিলগেট থেকে গাজীপুরমুখী এক লেনে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও অন্য লেন বন্ধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, এয়ারপোর্ট এলাকায় উভয়মুখী রাস্তায় বৃষ্টির পানি জমার কারণে একলেনে গাড়ি চলাচল করছে। ফলে ট্রাফিক চেইন সিস্টেমে জিএমপি এরিয়ার ঢাকামুখী রাস্তায় যানবাহনের ধীর গতি রয়েছে। তবে এয়ারপোর্টের রাস্তার সমস্যার কারণে জিএমপির ময়মনসিংহমুখী ইনকামিং এ ধীরগতি থাকা স্বত্বেও জিএমপির অভ্যন্তরে ময়মনসিংহমুখী রাস্তায় যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে মহাসড়কটির ঢাকামুখী রাস্তা ব্যবহারকারীরা সাময়িক অসুবিধায় পড়বেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ