শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অনির্দিষ্টকালের জন্য কুবির হল বন্ধ ঘোষণা, পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়া কেন্দ্র করে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

একই সঙ্গে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টায় ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও প্রভোস্টরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল বন্ধ ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

এ ছাড়া ১০-১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের পরিবহণও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে শনিবার (১ অক্টোবর) প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সামনেই অর্ধশতাধিক বহিরাগত ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের প্রতিহত করতে ধাওয়া দেন বর্তমান কমিটির নেতারা। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ