শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে এম এ মান্নান বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমবে। তবে কতটা বাগে এসেছে জানতে পারবেন দু-একদিনের মধেই। আপনারা বারবার প্রশ্ন করেন মূল্যস্ফীতি নিয়ে। তবে বলতে পারি গত মাসে এটা (আগস্ট) বেড়েছিল তবে চলতি মাসে কমেছে। একটি সুখবর আছে। মূল্যস্ফীতির পাগলাঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগস্টে মূল্যস্ফীতি বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বরে সেটি কমেছে। এর কারণ হচ্ছে ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে সরকারের নানা উদ্যোগের ফলে যারা সরাসরি মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপকৃত হয়েছেন। ফলে মূল্যস্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে। আমরা তথ্যেও কেন ইঞ্জিনিয়ারিং করব না। শুধু প্রক্রিয়াগত কারণে একটু দেরি হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ