শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তৃতীয়বার করোনা আক্রান্ত উত্তরের মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এনিয়ে তিনি তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মকবুল হোসাইন বলেন, শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) মেয়র টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

২০২০ সালের করোনাভাইরাসের প্রথম ঢেউ শুরু হলে একবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আতিকুল ইসলাম। পরে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি আবারও সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ