বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হজে গমনেচ্ছুদের সুখবর দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছর থেকে হজ করতে ইচ্ছুক ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব নির্বাচিত কমিটির সাথে সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সাথে যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, তাতে বলা যায় আগামী বছর হয়তো পূর্ণ হজই হবে। ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এটা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) মানুষ হজ করতে পারেননি। এরমধ্যে ৭ হাজার মানুষ রিপ্লেস করেছেন। আর বাকি ৩ হাজারের মধ্যে যিনি গেছেন তাকে হয়তো ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর হয়তো পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। এটা আমাদের জন্য ভালো।

এ সময় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু এবং নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ