শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডিমের মোকামে সিন্ডিকেটের আধিপত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিমের মোকামে সিন্ডিকেটের প্রবল আধিপত্য। মোবাইলে কথা বলেই পাইকারি বাজারে দাম বাড়িয়ে নেয়া হচ্ছে। তাই বাড়তি দরে ডিম কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কারসাজি রোধে বেচাকেনার প্রতিটি স্তরেই নজরদারি প্রয়োজন। তবে এই দাম বাড়ানোর দায় নিতে রাজি নন পাইকার বা খুচরা ব্যবসায়ীরা।

গেলো আগস্টের শুরুতে হু হু করে দাম বেড়ে ডজন গিয়ে ঠেকে ১৫৫ টাকায়। বাজার তদারকি আর আমদানির হুমকি আসায় তা নেমে আসে ১২০ টাকায়। তবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আবারও মোকামে অস্থিরতা দেখা দেয়। তাতে প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

লাগামহীনভাবে দাম উঠানামায় বিপাকে সাধারণ ক্রেতারা। বলছেন, প্রোটিনের মধ্যে ডিমটাই ভালো। কিন্তু সাধারণত যারা ডিম খায়, তারা এখন খেতে পারছে না। হয়তো লাগবে ৫টা, কিনছে ২টা।

খুচরা বিক্রেতাদের অভিযোগ, দাম উঠানামার নেপথ্যে কাজ করছে বড় বড় ব্যবসায়ীরা। আর পাইকারা বলছেন, গত ৩ দিন বাজার কিছুটা স্থিতিশীল ছিল। তবে দাম বাড়ানোর পায়তারা চলছে। মোবাইল ফোনে যোগাযোগ করে বাড়ানো হচ্ছে দাম। একটি কোম্পানি দাম বাড়ালে অন্য কোম্পানিও দাম বাড়ায়।

বাজারে দেশি মুরগীর ডিমের ডজনের দাম ২১০ আর হাঁসের ডিম ১৮০ টাকা। চলতি অর্থবছরে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ২৬৬ কোটি পিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ