শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শুক্রবার থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উৎপাদন বৃদ্ধি ও ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী শুক্রবার থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরে মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শ ম রেজাউল করিম বলেন, ইলিশ সম্পদ রক্ষায় আগের মতো এবারও অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া দিনে অভিযানের পাশাপাশি এবার রাতেও অভিযান বৃদ্ধি করা হবে। ইলিশের নিরাপদ প্রজননে যা যা করা দরকার তাই করতে হবে।

এদিকে এ ২২ দিন জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। এছাড়া আইন অমান্যকারীকে অন্তত এক ও সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩ সাল থেকেই জাটকা রক্ষায় কর্মসূচি শুরু হয়। পরে ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ