শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রাথমিকের যেসব শিক্ষকদের বদলিতে মানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রমে যেসব শিক্ষকদের বিরুদ্ধে মামলা কিংবা স্থগিতাদেশ চলমান রয়েছে তাদের বদলি না করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হচ্ছে।

এ বদলি কার্যক্রমে যে সকল শিক্ষক পদে মামলা আছে বা স্থগিতাদেশ হয়েছে এরূপ পদে বদলি করা হলে পরবর্তীতে আইনগত জটিলতার উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক পদে মামলা চলমান বা স্থগিতাদেশ রয়েছে এরূপ পদে বদলি কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ