শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সংগঠিত করতে, যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মনে রাখতে হবে সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে।

আজ শনিবার (৮ অক্টোবর) বি‌তেলে মানিকগঞ্জ সদরের নবগ্রাম স্কুল মাঠে নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, একজন যোগ্য নেতার দ্বারাই দল যেমন এগিয়ে যায়, তেমনি দলের খেয়াল রাখতে হয় কাকে নেতা করলে বা দায়িত্ব দিলে দলেরও মঙ্গল দেশেরও মঙ্গল হয়। অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না বরং পিছিয়ে পড়ে।

তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতকে সরকারের দায়িত্ব দিয়েছিল। অযোগ্যদের এমপি-মন্ত্রী করা হয়েছিল। দেশকে পিছিয়ে দিয়েছিল। বিএনপি স্বাধীনতাবিরোধীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে। বর্তমানে সেই দিন নাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ