শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশীয় প্রযুক্তিতে ডেমু ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অকেজো হয়ে থাকা ডেমু ট্রেন দেশীয় প্রযুক্তিতে চালু হয়েছে। চীন থেকে আনা ২০টি ডেমু ট্রেন এতদিন অকেজো হয়ে পড়ে ছিল। দেশীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় এর মধ্যে পাঁচটি ট্রেন সচল করা হয়েছে। আজ রোববার থেকে বাণিজ্যিকভাবে একটি ডেমু ট্রেন চলাচল শুরু করেছে।

আজ দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে ডেমু ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। উদ্বোধনের পর ট্রেনটি রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। রংপুর থেকে এটি বিকেলের দিকে পার্বতীপুরে ফিরে আসে।

নূরুল ইসলাম বলেন, ‘ডেমু ট্রেন শহর ও শহরতলির গন্তব্যে চলার কথা। কিন্তু আমরা তা দূরবর্তী গন্তব্যে চালিয়েছি। চীন আমাদের ট্রেন দিয়েছিল কিন্তু পাসওয়ার্ড (সফটওয়্যার) নিজেদের কাছে রেখেছিল।’

তিনি বলেন, ‘পাঁচটি ডেমু ট্রেন সচল আছে। আমাদের প্রকৌশলীরা মডিউল পরিবর্তন করে পার্বতীপুরের রেলওয়ে প্রকৌশলী ও বাইরের প্রকৌশলীদের সহযোগিতায় আরও একটি ট্রেন সচল করেছেন।’

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করে বাংলাদেশ। এতে ৬৫০ কোটি টাকা ব্যয় হয়। কাছাকাছি দূরত্বে বেশি পরিমাণে যাত্রী ওই ট্রেনে পরিবহন করার উদ্দেশ্যে এগুলো আমদানি করা হয়েছি। কম্পিউটার-নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়। যে প্রযুক্তি বাংলাদেশকে কখনো দেয়নি চীনের সরবরাহকারী প্রতিষ্ঠান। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় একটির পর একটি ডেমু ট্রেন বিকল হওয়া শুরু করে।

এ জন্য দেশের প্রকৌশলীদের চেষ্টায় পাঁচটি ডেমু ট্রেন সচল করা হচ্ছে। বাকি ১৫টি ডেমু ট্রেনও মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ