শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে চিরসত্যের আলো জ্বেলেছেন: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে চিরসত্যের আলো জ্বেলেছেন। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক।

রবিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হযরত মুহাম্মদ সা: এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা। তাঁর ক্ষমা, উদারতা, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন, যুদ্ধ কৌশল, শাসনব্যবস্থাসহ বিশ্বশান্তির যে মহান বাণী জগতে প্রচার করেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা কর্মপন্থা নির্ধারণ করি তাহলে আমাদের মাতৃভূমি হয়ে উঠবে আরও শান্তিময়। বাংলাদেশে যে অসাম্প্রদায়িক সম্প্রতি রয়েছে তা আরও দৃঢ় হবে।

প্রিয় নবীর খাঁটি উম্মত হয়ে তার প্রদর্শিত পথে চলার জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ