শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘গ্যাস আনতে পারিনি, নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাস আনতে না পারায় আগামী নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ‘লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ, আমরা গ্যাস আনতে পারিনি। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ, বিশ্ব পরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’

চাহিদা বেড়ে যাওয়ায় এখন ইন্ডাস্ট্রিতে গ্যাস দিচ্ছেন বলেও জানান নসরুল হামিদ। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘আমি আশা করছি। আমি চেয়েছিলাম অক্টোবর থেকে ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু এখন দেখলাম না। কারণ, ইন্ডাস্ট্রিতে ডিমান্ড বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে। ’

এ সময় করোনার পর শিল্পকারখানায় উৎপাদন বেড়ে গেছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ