শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ডিজে পার্টির নামে অসামাজিক কার্যকলাপের খবর পেলেই অভিযান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশের কোনো জায়গায় যদি অসামাজিক কার্যকলাপ হয়, ডিজে পার্টির নামে মদ্যপান হয়, সেখানেই পুলিশ অভিযান চালাবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ সব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘অবৈধ বারে উঠতি বয়সের ছেলে-মেয়েরা যদি সারারাত ডিজে পার্টির নামে মদ্যপান করে পরিবেশ নষ্ট করে, এটা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই অবৈধ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেলে সব বারে অভিযান চালানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চালানো সকলেরই নৈতিক দায়িত্ব।’

হারুন অর রশীদ বলেন, ‘আমরা তথ্য পেলে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। অন্য কোনো সংস্থা যদি কাজটি নাও করে আমরা কিন্তু কাজটি করব।

আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা অভিযান পরিচালনা করেছি। এক ব্যক্তি পাঁচটি লাইসেন্স নিয়ে অবৈধভাবে মদ বিক্রি করে নৈরাজ্যে সৃষ্টি করছিল বলে আমরা যেমন অভিযান পরিচালনা করেছি। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘কোন কোন বারে অবৈধ কর্মকাণ্ড হয় তার সব তথ্য আমাদের কাছে নেই। আপনারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন। পাশে থাকবেন, ভালো কাজকে উৎসাহিত করবেন। তাহলে সমাজের দুষ্ট লোকগুলো চার-পাঁচটি বারের লাইসেন্স নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবৈধ মদ বিক্রি করার সাহস পাবে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ