শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচনে প্রথম হয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০ টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনে প্রথম হয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে নিউইয়র্কে ৭৭-তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ ১৬০ ভোট পায়।

এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপ।

সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দফতর, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা করা হয়েছে। একই সময়ে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত গুমের তালিকার সঠিকতা নিয়েও পাল্টা প্রশ্ন দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য পদে বিপুল ভোটে বাংলাদেশের জয়ী হওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ