শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কিরগিজস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাজাখস্তানে ষষ্ঠ সিকা শীর্ষ সম্মেলনের সাইড লাইনে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সেই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।

বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এছাড়া দুই দেশের সরকারি বাণিজ্য দপ্তরসমূহ ছাড়াও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন।

বাংলাদেশি ব্যবসায়ীদের বয়ন ও পোশাক শিল্পে বিনিয়োগের আহ্বান জানান কিরগিজ মন্ত্রী।

এ সময় ড. মোমেন ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উত্থাপন করেন এবং কিরগিজস্তানের ওষুধ খাতে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে উল্লেখ করেন।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিদ্যমান দক্ষ জনশক্তির সেবা গ্রহণের জন্য ড. মোমেন কিরগিজস্তানের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক অঙ্গনে নানা বিষয়ে বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য ড. মোমেন সন্তোষ প্রকাশ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ