শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনায় ২ মৃত্যু, শনাক্ত ২৯৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে ২৯৫ জন রোগী।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করে ২৯৫ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। আগের দিন এই হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩২ হাজার ৯২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২১৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ১৭টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যাদের মৃত্যু হয়েছে, তাদের একজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। একজনের বয়স ৬১ থেকে ৭০ এবং অন্যজনের ৪১ থেকে ৫০ বছরের ভেতরে ছিল। দুইজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ