শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

পাকিস্তান সফররত শায়খ আহমাদ বিন ইউসুফ অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দিতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছেন ‘আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল কিরাত বাংলাদেশে’র পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ শনিবার রাতে শায়খের অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়টি জানা যায়।

জানা যায়, গত তিনদিন যাবৎ ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগছেন তিনি। এখন অক্সিজেন নিতে হচ্ছে তার। একইসাথে নেবুলাইজারও দেয়া হচ্ছে তাকে। এ পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের শীর্ষ এই কারী।

ফেসবুক পেজে শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেয়া হয়, তাতে লেখা হয়েছে, ‘প্রিয় কুরআনের আশেকগণ, আপনারা অবগত আছেন, পাকিস্তান সফর কালীন বিগত তিনদিন যাবৎ শাইখ আহমাদ বিন ইউসুফ হাফিঃ আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগছেন।

এই অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলেও দীর্ঘ সফরের কারণে বর্তমানে শায়খের অবস্থা পূর্বের চেয়ে কিছুটা অবনতির দিকে। শ্বাসকষ্ট, অনবরত কাশি ও গলায় ইনফেকশনের কারণে শায়খ প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। বর্তমানে তিনি পাকিস্তানের আয়োজক কমিটির তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন এবং শায়খ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন শায়খকে সহিহ-সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এবং সুস্থ করে কুরআনের মেহনতে কবুল করেন। আমিন।’

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া পাকিস্তানের একাধিক কিরাত সম্মেলনে যোগ দিতে শায়খ আহমাদ বিন ইউসুফ ৩০ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। এই সফরে বিশ্বখ্যাত এই কারীর করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতানসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠেয় একাধিক আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।

তিন সপ্তাহের দীর্ঘ এ সফর শেষে কারী আহমাদ বিন ইউসুফ আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ