বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পুরোনো কৌশলে এগোচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি পুরোনো কৌশলে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপি’র পুরোনো অপকৌশল। নির্বাচনে বিএনপিই ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।’

আজ শনিবার ওবায়দুল কাদের তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি’র এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান বিএনপি’র অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। এটা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল।’

ওবায়দুল কাদের বলেন ‘বিএনপি’র রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি।’ তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে কাদের বলেন, ‘এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ