শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৩ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি মা‌র্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৬ টাকা ধ‌রে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা।

সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

এ সময়ে সবচেয়ে বেশি ১৯ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এর আগে, সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার, জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ