বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পেছাতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলের শেষের দিকে হতে পারে। এ ছাড়া এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে জুনের শেষের দিকে হতে পারে। তবে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আগামী বছর যথা সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নাও হতে পারে। দুই মাস পেছানোর সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ