শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন গুল শাহানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রেস উইং গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

গুল শাহানা ঊর্মি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং এ সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুল শাহানা ঊর্মি।

জামালপুরের সরিষাবাড়ীর সন্তান গুলশাহানা ঊর্মি। ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বি.এ (সম্মান), এম.এ করেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানের সন্তান গুল শাহানা ঊর্মি। তার পিতা নিজেও বিসিএস (এডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দেশসেবায় নিযুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও চেতনাকে নিজের মধ্যে ধারণ করে গুল শাহানা ঊর্মি দেশপ্রেমে সম্মুজ্জ্বল।

গুল শাহানা ঊর্মি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে আত্মনিবেদিত ছিলেন। ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ১/১১ এর সময়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্বদান করেন।

গুল শাহানা ঊর্মির স্বামী এন. আই আহমেদ সৈকত একজন ব্যবসায়ী ও উপ আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন। শায়ান ও সৈমী নামে এই দম্পতির দুই সন্তান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ