বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক বই পড়ে ও ইন্টারনেটে ওয়াজ শুনে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সেই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণকারী সুপ্রিতী দত্ত তমা (বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের শ্যামল দত্তের মেয়ে।

জানা যায়, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ওই ছাত্রী। সেই সাথে তার পূর্বের নাম (সুপ্রিতী দত্ত তমা) পরিবর্তন করে ত্বহিরা তাসনীম আয়াত নাম গ্রহণ করেন।

হলফনামায় তিনি বলেন, ইন্টারনেটে ইসলামী ওয়াজ শুনে ও বিশ্ববিদ্যালয়ের মুসলিম সহপাঠীদের সঙ্গে মেশার পর তাদের মাধ্যমে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

এছাড়া বিভিন্ন ইসলামিক বই পড়ে তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে জানার পর বিশ্বাস জন্মে যে, ইসলামই একমাত্র জীবনব্যবস্থা; যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব। সে মোতাবেক আমি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

ফেসবুক পোস্টে ত্বহিরা তাসনীম আয়াত লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ