শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, আজ বিকালের মধ্যে ৭০ শতাংশ বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে। এছাড়া বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে শতভাগ কানেক্ট দেয়া যাবে।

তিনি বলেন, উপকূলে আঘাত হানা সিত্রাংয়ে বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় 'সিত্রাং' এখন স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। দেশের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। বিকেলের মধ্যেই সিত্রাংয়ের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ