মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ