মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর উপজেলা হাতিয়া উপজেলায় এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে, একই দিন দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়ির বসত ঘরে বিষ পানে আত্মহত্যা করে মোছাম্মৎ জুবাইদা বেগম নামে ঐ মাদরাসা ছাত্রী। হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে। জুবাইদা স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিলেন।

জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদরাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাসিক বেতনের টাকা চেয়ে মাদরাসায় যান। মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে নিজের রুমে বিষ পান করেন।

এরপর বিষের যন্ত্রণায় চিৎকার করতে থাকেন জুবাইদা। তার চিৎকার শুনে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন জানান, লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে তিনি বিষ পানে আত্মহত্যা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ