মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

বগুড়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়াতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই দোকান কর্মচারি নিহত হয়েছেন৷ নিহত দুজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

তারা হলেন, সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়ার মৃত ধুলু মিয়ার ছেলে সজল মিয়া (৫০) ও গোকুল ইউনিয়নের উত্তর বাঘোপাড়ার আজমল হোসাইনের ছেলে গালিব হোসাইন (১৮)।

দুর্ঘটনায় অটোরিকশাচালক বকুল মিয়া (৩২) আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে ঠেঙ্গামারা এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ