মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাই বার্ষিক মাহফিল শেষ হয়।

আখেরী মুনাজাত করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এসময় তিনি বাংলাদেশেকে বিভিন্ন দুর্ভিক্ষ থেকে হেফাজতের জন্য দোয়া করেন। দেশের সকল দীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। এছাড়াও সমস্ত মুমিন, মুমিনাকে হেফাজত, মুসলিমদের উপর বিভিন্ন দেশে জুলুম নির্যাতন থেকে হেফাজতের জন্য দোয়া করেন। দেশ, জাতি ও  মুসলিম উম্মাহর কল্যাণে জন্য দোয়া করেন।

এসময় লাখো মুসল্লির কান্না ও রোনাজারিতে ভারি হয় পরিবেশ। দীনের উপর অটল থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এর আগে গত শুক্রবার জুমার পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে মূল ৭টি বয়ান করেছেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও মাহফিলে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ