মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

‘৬৬ শতাংশ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ফেসবুক এখন কেবল ট্যাক্স আর ভ্যাট দেয় না। তারা নিজেরা এখন বলছে আমরা বাংলাদেশ সরকারকে তাদের চাহিদার ৬৬ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছি। টিকটকও আমাদের কাছে তাদের তথ্য দিতে আগ্রহী।

রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা মনে করি প্রত্যেকটি সামাজিক মাধ্যম বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমাদের পরামর্শ অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী আমাদের জনগণের প্রয়োজন অনুযায়ী, আমাদের জনগণের নিরাপত্তা অনুযায়ী তারা তাদের সেবাগুলো দিবে।

ভবিষ্যতে কথা না শুনলে কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না বলে হুঁশিয়ার দিয়ে মন্ত্রী বলেন, কাউকে বন্ধ করার চেষ্টা করিনি। বন্ধ করার ইচ্ছাও আমাদের নেই। কিন্তু যার জন্য আমাদের পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে তা তো চলতে দেয়া যাবে না।

তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি আমার মাথা ব্যথা আছে তাই বলে মাথা কেটে ফেলাটা সমাধান নয়। আমার ওষুধ খাওয়াটা সমাধান। কিন্তু ওষুধ খেয়েও যদি আমি সুস্থ থাকতে না পারি তবে আমার মাথা ব্যথা বন্ধ করার অন্য অ্যাকশনে যেতেই হবে।

সম্প্রতি মেটার সবশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত ফেসবুকের কাছে ১ হাজার ১৭১টি অ্যাকাউন্টের বা ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার। এজন্য সর্বমোট ৬৫৯টি অনুরোধ পাঠানো হয়েছে। এরপ্রেক্ষিতে ৬৬ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে ফেসবুক। সরকারের চাওয়ার প্রেক্ষিতে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ