মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি ১০ ডিসেম্বর দলটির ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন, তাহলে আদালত ব্যবস্থা নেবেনবলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বুধবার (৩০ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, সমাবেশের নামে তারা (বিএনপি) যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে, তাহলে ভুল করবে। সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমাবেশের জন্য বিএনপি দুইটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ। তাদের চাওয়াকে লক্ষ্য রেখেই সুন্দর পরিবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ২৬টি শর্তে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ