মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

১ ডিসেম্বর থেকে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ঢাকা মহানগরে চলাচলরত ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আগে যানবাহনগুলো ক্রটিমুক্ত করার নির্দেশ দিয়েছিল বিআরটিএ।

আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।

তিনি বলেন, আমরা যানবাহনগুলো ত্রুটিমুক্ত করতে যানবাহন মালিকদের ৪৫ দিন সময় দিয়েছি। কাল থেকে আমরা ঢাকা শহরে অভিযান পরিচালনা করবো। আমাদের ৪ জন ম্যাজিস্ট্রেট রোস্টারিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৪ অক্টোবর বিআরটিএর সদর কার্যালয়ের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ঢাকা মহানগরে চলাচলরত গণপরিহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে কিছু বাস/মিনিবাসের রংচটা, জরাজীর্ণ, জানালা/দরজার কাঁচ ভাঙা, সামনে/পেছনের লাইট ভাঙা। কোনো কোনো বাস থেকে কালো ধোয়াও নির্গমন হচ্ছে। তাছাড়া কিছু বাস/মিনিবাসে ভেতরে ফ্যান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা ভাঙা ও অচল দেখা যায়। অধিকন্তু সিটের কভারও অপরিষ্কার। অস্বাস্থ্যকর ও ত্রুটিযুক্ত যানবাহনে যাত্রীদের চলাচলে নানাবিধ ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ অনুযায়ী ত্রুটিমুক্ত যানবাহন চলাচলের বাধ্যবাধকতা এবং এই আইনের ধারা ৭৫ অনুযায়ী কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট মোটরযান মালিকদের আগামী ৩০ নভেম্বর মধ্যে রংচটা, জরাজীর্ণ, জানালা/দরজার কাঁচ ভাঙা, সামনে/পেছনের লাইট ভাঙা, কালো ধোঁয়া নির্গমনকারী ত্রুটিপূর্ণ বাস/মিনিবাসগুলো ত্রুটিমুক্ত করতে অনুরোধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। না হলে আগামী ৩০ নভেম্বরের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ