শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফুজালাদের পদচারণায় মুখোরিত চৌধুরী পাড়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ: দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমী উপস্থিত হয়েছেন। ৩০ সালা দস্তারবন্দী সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার দূরদুরান্ত থেকে আগত ফুযালাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে মাদরাসার মাঠ।

আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় এ সম্মেলন। সকাল থেকে বয়ান করছিলেন, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, শায়খ আব্দুল মতিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ মুফতি রাশেদ আজমী।

আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর বয়ানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে।
এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে মুনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার বাদ ফজর শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করবেন আল্লামা রাশেদ আজমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ