শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

বিকন পুরস্কার পেল যুক্তরাজ্যের মসজিদ প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভবিষ্যতের সেরা পরিকল্পনার জন্য ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি মসজিদ পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার-২০২২ জিতেছে।

বেস্ট ফিউচার মসজিদ ডিজাইন বা মসজিদের সেরা নকশা হিসেবে দ্য মদিনাত আল-জাহরা প্রজেক্ট এ পুরস্কার লাভ করে। বর্তমানে গ্রেট হর্টন এলাকার বার্টল লেনে মসজিদটির নির্মাণকাজ চলছে। তিন শর বেশি জমা হওয়া নকশার মধ্যে এ প্রজেক্টটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা মিনহাজ উল কোরআন ইন্টারন্যাশনালের প্রধান প্রকল্প হিসেবে এর কাজ শুরু হয়। মসজিদের নতুন ভবনে একটি এডুকেশনাল কমপ্লেক্স, বড় মসজিদ, কমিউনিটি সেন্টার, খেলাধুলা ও বিবাহের বহুমুখী হল, ক্যাফে এবং ফুল-টাইম বোর্ডিং সুবিধা থাকবে।
মদিনাত আল-জাহরা প্রজেক্টের প্রশাসন বিভাগের প্রধান হুজাইফা আল-ইয়ামানি বলেন, ‘এ সম্মাননা শুধু আমাদের জন্য নয়; বরং তা ব্র্যাডফোর্ডের সব অধিবাসীর জন্য। এ প্রকল্পটি শুধু মুসলিমদের জন্য নয়; বরং তা একমাত্র শিক্ষার উদ্দেশ্যে কমিউনিটির সবার জন্য। ’

গত ২৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হিথ্রো হোটেলে পঞ্চম ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেরা মসজিদ, মাদরাসা, ইমাম, আলিমা, নারী সেবা ও স্বেচ্ছাসেবকসহ মোট ১১ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ব্রিটিশ বিকন মসজিদ পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন এনসিএর প্রধান ইসমাইল আমলা, মরোক্কান ইউয়ুথের প্রধান মোনিয়া সাহার জাহিদ, মাহমুদ চানদিয়া, বাইতুল আল-তোমা, ইয়াসিন রাহিম।

এতে বেস্ট রান মসজিদ হিসেবে পরিগণিত হয় যুক্তরাজ্যের মেডেনহেড মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। তালিকায় আরো রয়েছে ওয়ালসালের বিলাল অ্যাকাডেমি, হাউন্সলো মুসলিম সেন্টার ও লিড গ্র্যান্ড মসজিদ। প্রভাবশালী ইমাম হিসেবে ওয়ালসালের আল-ফারুক মসজিদের ইমাম ইবরাহিম ইসাকজি। তালিকায় আরো রয়েছেন আল-হায়াত ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ রিজওয়ান হুসাইন ও লন্ডন ইসলাকি কালচারাল সোসাইটির ইমাম কারি ইসহাক জাসাত। সূত্র: বিকন মসজিদ ডটকম ও দ্য টেলিগ্রাফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ