মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

আজ থেকে আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিনজন বিচারপতি আজ রোববার থেকে আপিল বিভাগে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন। এদিন থেকে আপিল বিভাগে তিন বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের আপিল বিভাগের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নবনিযুক্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে বিচারপতি ছিলেন ছয় জন। এর মধ্যে একজন বিচারপতি মুহাম্মাদ ইমান আলী ছুটিতে রয়েছেন। ফলে এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এর মধ্যে ৮ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথগ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

একইদিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথের পর আপিল বিভাগের কার্যতালিকা প্রকাশ করা হয়।

আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে দায়িত্ব পালন করবেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন- বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

আপিল বিভাগের তিন নম্বর কোর্টে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ