শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলামি ঐতিহ্যের অনন্য সুন্দর শহর ইয়েমেনের তারিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনে ইসলামী ঐতিহ্যের অন্যতম শহর হিসেবে বিবেচিত দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত প্রদেশের তারিম। এটি ইয়েমেনের অন্যতম ইসলামী ধর্মীয় স্মৃতিবিজড়িত অঞ্চল।

এ অঞ্চল থেকে নবী, ইসলামী আইন, সুফি-সাধক, চিকিৎসক ও জ্যোতির্বিজ্ঞানী, কৃষি, ইতিহাস, গণিত, দর্শন, যুক্তিবিদ্যার ব্যক্তিবর্গ বেরিয়েছেন।

শহরটির বেশির ভাগ মানুষ এখনো উপজাতি হিসেবে পরিচিত। ধর্মীয় শিক্ষা ও ইসলাম চর্চার কেন্দ্র হিসেবে শহরটি ব্যাপকভাবে স্বীকৃত। এখানে ৩৬৫টি মসজিদ আছে, যার মধ্যে কোনো কোনোটি প্রায় সপ্তম শতাব্দীতে নির্মিত। সম্ভবত, বর্তমান শহরটির সবচেয়ে আকর্ষণীয় মসজিদ আল-মুহদার মসজিদ, যা ১৯১৫ সালে নির্মিত হয়েছিল। এটি তারিমের সবচেয়ে স্বীকৃত ভবনগুলোর একটি, যার মিনার ৫০ মিটারেরও বেশি উঁচু। এটি বিশ্বের উঁচু অবকাঠামোগুলোর একটি বলে বিবেচিত।

শহরজুড়ে আরো বৃহত্তর মসজিদ আছে। আছে আল-আহগফ পাণ্ডুলিপি গ্রন্থাগার, যেখানে সংরক্ষিত আছে পাঁচ হাজারেরও বেশি প্রাচীন পাণ্ডলিপি। গ্রন্থাগারটি দেশের ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখান থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ ইসলামী পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করেছিলেন।

এ শহরে আছে দার আল-মুস্তফা, যা ঐতিহাসিকভাবে ইসলামী বিজ্ঞান অধ্যয়নের জন্য একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। আছে আল-জামিয়া মসজিদের সঙ্গে সংযুক্ত বিশাল আল-কাফ গ্রন্থাগার। স্থানীয় আলেমদের মতে, এখানকার ৩০০ থেকে ৪০০ পাণ্ডুুলিপি মুসলিম বিশ্বে অনন্য হিসেবে বিবেচিত। সূত্র: দ্য কালচার ট্রিপ, ইকনা

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ