মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

এক রাতে ধরা পড়ল ৩১ ছিনতাইকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে এক রাতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

১৬ ডিসেম্বর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

এসময় তদের কাছ থেকে ৩টি অ্যান্টিকাটার, ১৪টি ব্লেড, ২টি ছুরি, ৪টি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৬টি ব্যাটারি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৭৩টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছিনতাইকারীরা রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ রাজধানীর বিভিন্ন অলি-গলিতে ওত পেতে থাকতো। সুযোগ বুঝে পথচারী, রিকশার আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নিত।

র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ