মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রিজার্ভের পরিমাণ সন্তোষজনক: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান বৈশ্বিক অবস্থায় দেশের রিজার্ভের পরিমাণ সন্তোষজনক এবং তা ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার রামঘাটলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলার। সেখান থেকে আমরা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজকে বিশ্বে যে সংঘাত সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি। যা প্রতিদিনই বাড়ছে।’

তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আর আজ বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সবার প্রচেষ্টায়।’

মুস্তফা কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভৌগোলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। কারণ সেই সুযোগটি তিনি পাননি। জাতির পিতার সেই অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

-এসআর