শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হাটহাজারী মাদরাসায় সংবর্ধিত ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাটহাজারী মাদরাসায় সংবর্ধিত ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষ কওমি মাদরাসা উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংবর্ধিত হলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

আজ ‍বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় তিনি হাটহাজারী মাদরাসায় প্রবেশ করেন এবং এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করেন মাদরাসাটির মহাপরিচালক, শিক্ষক, ছাত্রবৃন্দ ও এলাকাবাসী।

আওয়া ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন হাটহাজারী মাদরাসার  শিক্ষক মাওলানা মুনির আহমাদ

তিনি জানান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) দুপুর একটায় হাটহাজারী মাদরাসায় পৌঁছান। মাদরাসার মাকবারা ঘুরে দেখেন। এরপর তিনি উপস্থিত ওলামায়ে কেরাম, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। মাদরাসা, শিক্ষক ও ছাত্রবৃন্দের পক্ষ হতে তাঁকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাটির মহাপরিচালক আল্লামা খলিলুর রহমান কাসেমী, আল্লামা শেখ আহমাদ, মুফতি জসীম উদ্দীন, মাওলানা শুআয়েব জমিরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমূখ।

ধর্ম উপদেষ্টা দেশের সামগ্রিক বিষয়ে জামিয়ার প্রধানসহ সিনিয়র আলেমদের সঙ্গে আলাপ-আলোচনা করেন বলে জানান মাওলানা মুনির আহমাদ।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ গ্রহণ করে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ। সেই পরিষদে ধর্ম উপদেষ্টা হিসেবে স্থান পান গবেষক, শিক্ষাবিদ ও চিন্তক আলেম ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদে এটিই ছিল কোনো আলেমের উপস্থিতি।

ইতিহাসে প্রথম বারের মতো উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ার পর থেকে চমৎকার উদ্যোগ ও বক্তব্যের কারণে ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছেন তিনি। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংবর্ধিত হয়েছেন এই আলেম উপদেষ্টা। এরই ধারবাহিকতায় উম্মুল মাদারিসখ্যাত চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসায় আজ তিনি সংবর্ধিত হলেন।

কেএল/হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ