শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

গণঅভ্যুত্থানের জাতীয় সংগ্রামের ইতিহাসে এখন এক অবিশ্বাস্য প্রেরণার নাম শহীদ আবু সাঈদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের গুলিতে শহীদ হন এই অকুতোভয় সংগ্রামী।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া প্রথম শিক্ষার্থী।

এবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। 

এসময় হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যাওলানা আজীজুল হক ইসলামবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতী মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ প্ৰমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ