শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

নির্মাণাধীন মসজিদে মিলল ৪১ কেজি ওজনের কষ্টিপাথর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ৪১ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথর উদ্ধার করেছে কুমিল্লা পুলিশ। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাঁও গ্রামে মসজিদের পিলারের গর্ত খোঁড়ার সময় কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাঁও গ্রামে উত্তর লক্ষ্মীপুর মুনাফ মিয়ার বাড়ির সামনে একটি জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বিকেলে নির্মাণাধীন মসজিদের একটি পিলারের গর্ত করার সময় একটি কালো রঙের কষ্টিপাথর দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে।

কুমিল্লা বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। পাথরটি ওজন ৪১ কেজি ৫০০ গ্রাম। পাথরটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। আমরা চিঠির মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানাব। তাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ