রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভাঙ্গায় অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন ফরিদপুর ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ বই মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম. হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ, সাবেক ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া) উপজেলায় কর্মরত আজিম উদ্দিন রুবেল।

উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধাগণ, ভাঙ্গা উপজেলা আ'লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। 

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ